বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৯ মে, ২০২৫, ০৪:০৫ অপরাহ্ণ

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

লেখক: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শাকিলা (৯) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বোয়ালিয়া-রহনপুর সড়কের বোয়ালিয়া ভূমি অফিসের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দরবার পাড়া গ্রামের মো. শাকিম আলীর মেয়ে। মেয়ের চাচা মো. রাকিবুল ইসলাম (৪৫) গুরুতর আহত হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান,  বৃহস্পতিবার বিকেলে রাকিবুল ইসলাম তার ভায়ের মেয়ে শাকিলাকে নিয়ে বাসা হতে মোটরসাইকেল করে রহনপুর যাওয়ার পথে বোয়ালিয়া ভূমি অফিসের সামনে বিপরীত দিক থেকে আসা শ্যালোচালিত ভুটভুটির সাথে সামনাসামনি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চাচা ভাতিজি গুরুত্বর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় শাকিলার মৃত্যু হয়। এবং চাচা রাকিবুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে হস্তান্তর করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/29/bangladesh/newsid-7922/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ণ