বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৯ মে, ২০২৫, ০৩:৫২ অপরাহ্ণ

গোমস্তাপুরে অগ্রযাত্রা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

লেখক: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ ও ভারতের জলবায়ু পরিবর্তনে বিশেষভাবে সংবেদনশীল অঞ্চল সমূহের বহুমাত্রিক প্রান্তিক নারীদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অংশগ্রহণকে শক্তিশালী করণ (অগ্রযাত্রা) প্রকল্পের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা-২ অধিশাখার যুগ্ন সচিব মোহাম্মদ হারুন অর রশিদ।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১টায় উপজেলার পার্বতীপুর ইউনিয়নে ডাসকো ফাউন্ডেশন এনজিওর আয়োজনে দেওপুরা গ্রামের শিমুল নারী দলের কার্যক্রম পরিদর্শন করেন।
এতে উপস্থিত ছিলেন নাচোল ও গোমস্তাপুর উপজেলার ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আহসান হাবিব মল্লিক, ডাসকোর গোমস্তাপুর  উপজেলা অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার, মোঃ আবুল বাশার, গোমস্তাপুর উপজেলা ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের  এ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর মোঃ জুয়েল রানা, ডাসকো ফাউন্ডেশন অগ্রযাত্রা প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মোসাঃ ফেরদৌসী আরা, শিমুল নারী দলের সভাপতি অনিতা লাকড়া, সম্পাদক সুদিকা রায়সহ শিমুল নারী দলের অন্যান্য সদস্যবৃন্দ প্রমূখ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/29/bangladesh/newsid-7907/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ০৯:৪২ অপরাহ্ণ