বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৮ মে, ২০২৫, ০২:১৭ অপরাহ্ণ

ছোট ভাইয়ের পর আমগাছ থেকে পড়ে বড়ভাইয়েরও মৃত্যু

লেখক: রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় গাছ থেকে পড়ে নজরুল ইসলাম (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) বেলা ১১টার দিকে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ইসলাবাড়ি গ্রামে এহট ঘটনা ঘটে। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুই বছর আগে একইভাবে তার ছোট ভাই জাকিরুল ইসলাম মারা যান। বুধবার নজরুল এলাকার এক বাগানে আমের গাছে ওঠেন। এ সময় তিনি পড়ে যান। ওই আমের বাগানটির পাশে পান বরজে শ্রমিকরা কাজ করছিলেন। তারা নজরুলের পড়ে যাওয়ার শব্দ শুনে ছুটে আসেন৷ এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নজরুলের পরিবার জানিয়েছে, দুই বছর আগে একইভাবে আমগাছ থেকে পড়ে মারা যান তার ছোট ভাই কলেজছাত্র জাকিরুল ইসলাম। ওই ঘটনার এক বছর পর তাদের বাবা নুরুল ইসলাম মারা যান। এখন পরিবারের সদস্য হিসেবে কেবল নজরুলের স্ত্রী, তাদের আট বছরের ছেলে ও বৃদ্ধ মা রয়ে গেছেন।
নজরুল ইসলাম ঢাকার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ছোট ভাইয়ের মৃত্যুর পর তিনি গ্রামে ফিরে নন্দনপুর বাজারে একটি ওষুধের দোকান চালু করেন।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি আমি শুনেছি। এটি খুবই মর্মান্তিক। তার পরিবারকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/28/bangladesh/newsid-7862/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৫-২০২৬, ০৪:৪৪ অপরাহ্ণ