বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৮ মে, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ

ঈদ-উল-আজহায় ২৬ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

লেখক: নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আগামী ১ জুন ২০২৫ থেকে টানা ২৬ দিনের ছুটিতে যাচ্ছে। ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে এই ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি চলবে ২৬ জুন ২০২৫ পর্যন্ত। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।
বুধবার (২৮ মার্চ) প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কে. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। উপাচার্যের অনুমোদনক্রমে জারিকৃত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছুটির পরে কর্মদিবসে প্রত্যেক বিভাগ ও দপ্তরে সংশ্লিষ্টদের উপস্থিতি বা অনুপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
তবে প্রশাসনিক কার্যক্রম পুরো সময় বন্ধ থাকছে না বলেও জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের অফিস ১ জুন থেকে ১৯ জুন ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ, ছুটি শেষে ২০ জুন থেকে অফিসিয়াল কার্যক্রম পুনরায় চালু হবে।
এমতবস্থায় ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জরুরি সার্ভিসের আওতায় থাকা কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন ক্যাম্পাসে। এছাড়া, বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত নিরাপত্তা প্রহরীদের সহকারী রেজিস্ট্রার (সিকিউরিটি)-এর অধীনে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ক্যালেন্ডার অনুযায়ী এই ছুটি পূর্বনির্ধারিত। প্রতি বছরই ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে জুন মাসে একটি দীর্ঘ অবকাশ ঘোষণা করা হয়ে থাকে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/28/education/newsid-7849/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০২-০৬-২০২৬, ০৪:৫০ অপরাহ্ণ