বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৪ মে, ২০২৫, ০২:২৪ অপরাহ্ণ

জানা গেল এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-বোনাস পাওয়ার তারিখ

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের কাজ এখনো শেষ করতে পারিনি অর্থ মন্ত্রণালয়ের আইবাস++ শাখা। ফলে এখনো তাদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো সম্ভব হয়নি। আগামী দুইদিনের মধ্যে শিক্ষক-কর্মচারীরা এপ্রিলের বেতন পাবেন।

শনিবার (২৪ মে) বিকেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইআইএমএস) সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এসব কথা জানান।

ইএমআইএস সেল প্রধান জানান, আইবাস থেকে এখনো এপ্রিল মাসের বেতন, বকেয়া ও উৎসব ভাতা দেওয়ার কার্যক্রম শেষ করতে পারেনি। সেজন্য আজ ব্যাংকে টাকা পাঠানো সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে আগামীকাল রোববার অথবা আগামী সোমবার শিক্ষক-কর্মচারীদের এপ্রিলের বেতনসহ বকেয়া এবং উৎসব ভাতার অর্থ ব্যাংকে পাঠানো সম্ভব হবে।’

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বেতন পেয়েছেন। তবে তারা এখনো এপ্রিল মাসের বেতন-ভাতা পাননি। ইতোমধ্যে এপ্রিলের বেতনের জিও জারি হয়েছে। চলতি সপ্তাহে তারা বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/24/national/newsid-7713/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৬-২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ণ