বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৩ মে, ২০২৫, ০১:২৯ অপরাহ্ণ

নাতির সঙ্গে অভিমান করে দাদির আত্মহত্যা

লেখক: রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় নাতির সঙ্গে অভিমান করে দাদির আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার চক জামিরা এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) দুপুরে আরএমপির বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত বৃদ্ধার নাম তানজিলা বেগম (৭০)। তিনি পুঠিয়ার চক জামিরা এলাকার আব্দুস সালামের স্ত্রী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ মে) দুপুরের দিকে তাদের পারিবারিক দ্বন্দ্ব হয়। এর জের ধরে রাতের কোনো একসময় খড়ির ঘরে বাঁশের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে তানজিলা আত্মহত্যা করেন। রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে তানজিলাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাইরে এসে পাশে খড়ির ঘরের বাঁশের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাওয়া যায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে খবর দেওয়া হয় থানায়। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বেলপুকুর থানার ওসি সুমন কাদেরি বলেন, মৃত বৃদ্ধা তানজিলার ছেলে রফিকুল ইসলাম থানায় এসে আমাদেরকে আত্মহত্যার খবরটি জানায়। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে জানতে পারি, তানজিলা তার নাতির সাথে পারিবারিক কলহের জেরেই অভিমান করে রাতের কোনো এক সময় আত্মহত্যা করেছেন। পরিবারের কেউ বাদি না হওয়ায় তার লাশ দাফনের অনুমতি দিয়েছি।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/23/bangladesh/newsid-7637/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৬-২০২৬, ০৯:০৭ অপরাহ্ণ