বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৮ মে, ২০২৫, ০১:১২ অপরাহ্ণ

লালপুরে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে স্বামীর বুদু (৫৫) পরকীয়ার বলি হয়ে জাম্বুরা গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী মোছা. মেরিনা (৫২)। শনিবার (১৭ মে) উপজেলার রামানন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।

রামানন্দপুর গ্রামের মৃত হাইদার শেখের ছেলে বুদু । মেরিনা একই গ্রামের মৃত ম্যাচের উদ্দিন পরামানিকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা প্রেম করে বিয়ে করেন ১ ছেলে ও ১ মেয়েকে নিয়ে ৩৫ বছর ধরে তাদের দাম্পত্য জীবন ভালই চলছিল।

এর মধ্যে ছেলে ও মেয়ে দুজনকেই বিয়ে দিয়ে দিছেন এই দাম্পতি। হঠাৎ শুনি তার স্বামী নাকি অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছেন। মাঝে মাঝে তাদের মধ্যে কথা কাটাকাটি ও গ্যাঞ্জাম হতো। মাঝেমধ্যে স্বামীর সঙ্গে মারামারি হতো তাদের মধ্যে। এই অবস্থায় মেয়েটায় মারা গেল। ছেলে বুলবুল আহমেদ সোহাগ বাদী হয়ে লালপুর থানা একটি মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ মে রাত ১১ টার সময় আমার বাবা ও মা বাড়িতে চিল্লাচিল্লি করতে শুনে আমি যায় আমার সামনে আমার মাকে আমার বাবা বেদর মারপিট করে। আমি তাদেরকে রাতে মীমাংসা করে দিয়ে আমার রুমে শুয়ে পড়ি। পরের দিন ১৭ মে সকাল ৭ টার সময় আমার মায়ের ঘরের দিকে তাকিয়ে দেখি ঘরের দরজা খোলা এ অবস্থায় আমি ঘরের মধ্যে গেলে মাকে না পেয়ে বাড়ির আসেপাশে খোঁজাখুঁজি করে বাড়ির পিছনে জাম্বুরার গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে আমার মা। আমি চিৎকার করতে শুরু করলে এলাকাবাসী এসে আমার মায়ের লাশ উদ্ধার করে দেখি হাতে একটি চিরকুট সেখানে লেখা আছে এই মৃত্যুর জন্য দায়ী আমার বাবার এবং একটি পরিবারের।

এ বিষয়ে লালপুর থানার ওসি তদন্ত মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও তার ছেলে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/18/bangladesh/newsid-7528/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৬-২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ