বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ মে, ২০২৫, ০২:২৬ অপরাহ্ণ

বকশীগঞ্জে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার

লেখক: জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে মুখ মন্ডল পুড়িয়ে দেওয়া অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল ১০ টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় এলাকার একটি পাট ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে পাট ক্ষেতে অজ্ঞাত এক নারীর (৩৫) বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা ৷ বিষয়টি জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে থানা পুলিশ মুখমন্ডল পুড়িয়ে ফেলা মরদেহটি উদ্ধার করেন।

স্থানীয় ও পুলিশের ধারণা, কেউ যাতে চিনতে না পারে সেজন্য তার মুখ পুড়িয়ে দেওয়া হতে পারে।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ওই নারীকে মুখ পুড়িয়ে দেওয়ায় কেউ তাকে চিনতে পারেন নি। মরদেহে উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা এসে শনাক্ত করতে সহায়তা করবে। এ ঘটনায় খুনিকে দ্রুত আইনের আওতায় আনতে মাঠে কাজ শুরু করেছে পুলিশ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/16/bangladesh/newsid-7415/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৩-১১-২০২৬, ০৪:১০ পূর্বাহ্ণ