বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৩ মে, ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ছেলের মৃত্যু, আহত মা

লেখক: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ঝড় বৃষ্টির মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মিজানুর রহমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার মা সুফিয়া বেগম আহত হয়েছেন।
সে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা গুলবাগ ফুলকুড়ি মহল্লার মনোয়ার হোসেন ছেলে।
মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা ৬টার দিকে  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় শিবতলার পার্শ্ববর্তী আম বাগানে এই ঘটনা ঘটে।
সদর থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান বলেন-মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঝড় বৃষ্টির সময় বাগানে আম কুড়াতে যায় মিজানুর রহমান ও তার মা। এ সময় বজ্রপাত ঘটলে মিজানুর ও তার মা আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোসণা করেন। মিজানুরের মাকে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/13/bangladesh/newsid-7350/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ১০:১২ অপরাহ্ণ