বাংলাদেশবেলা
প্রকাশিত: ১২ মে, ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ণ

জাককানইবিতে সাংবাদিক সমিতির এক দশক পূর্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি

লেখক: জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি। রবিবার (১২ মে) বিকাল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জুলাই ২৪ স্কয়ারে এই আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে রোপণ করা হয় আম, জলপাই ও পেয়ারা গাছের চারা।
সাংবাদিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগ শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং এটি পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ফলদ বৃক্ষের চাষে শিক্ষার্থীদের উৎসাহিত করার একটি প্রয়াস। গাছগুলোর রক্ষণাবেক্ষণের বিষয়েও পরবর্তীতে নিয়মিত নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
সাংবাদিক সমিতির সভাপতি কামরুল ইসলাম বলেন, “আমরা বিশ্বাস করি, এই গাছগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রাণবন্ত স্মারক হয়ে থাকবে। এটি শুধু দশক পূর্তির প্রতীক নয়, বরং আমাদের সামাজিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ।”
সাধারণ সম্পাদক জান্নাতি বেগম বলেন, “আম, জলপাই ও পেয়ারা—এই তিনটি দেশীয় ফলদ গাছ আমাদের স্বাস্থ্য, পরিবেশ ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই উদ্যোগের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রকৃতিমুখী চিন্তা ও সচেতনতা তৈরির চেষ্টা করেছি।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী এবং সাংবাদিক সমিতির সাবেক সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এমন সুন্দর উদ্যোগ প্রতিবছর ধারাবাহিকভাবে চলবে এবং একদিন পুরো ক্যাম্পাসে গড়ে উঠবে একটি ছায়াঘেরা সবুজ বাগান, যা শুধু সৌন্দর্য নয়, বরং তীব্র গরম থেকে মুক্তি, পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি হয়ে উঠবে অনুকরণীয় এক দৃষ্টান্ত।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/12/education/newsid-7310/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৫-২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ণ