বাংলাদেশবেলা
প্রকাশিত: ১২ মে, ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ণ

বাঘায় যুবলীগ নেতা গ্রেপ্তার

লেখক: বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় যুবলীগ নেতা সুরুজ্জামান সুরুজকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ মে) রাত ১০ টায় বাঘা পৌর এলাকা আমচত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুরুজ বাঘা পৌর যুবলীগের সদস্য ও উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি উত্তর মিলিক বাঘা গ্রামের সোলেমান হোসেন জেটুর ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়। তার দায়ের করা বিস্ফোরণ আইনে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্তকারী এসআই রবিউল ইসলাম জানান, যুবলীগ নেতা সুরুজ বিস্ফোরক আইনে মামলায় ওয়ারেন্টভ’ক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাঘা থানার অফিসার ইনর্চাজ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, রোববার রাতে অভিযান চালিয়ে সুরুজ্জামানকে গ্রেপ্তার করে সোমবার (১২ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/12/bangladesh/newsid-7307/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-১১-২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ণ