বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ণ

ঢাকায় বর্ণাঢ্য নাটোর উৎসব

লেখক: বাংলাদেশ বেলা | ডেস্ক

ঢাকস্থ নাটোরবাসীর প্রাণের নাটোর উৎসব-২০২৫ নামে এক বর্ণিল মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে এর আয়োজন করে ঢাকাস্থ নাটোর জেলা সমিতি।

কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে ঢাকাস্থ নাটোর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে নাটোর উৎসব-২০২৫ এর উদ্বোধন করেন সংগঠনের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

নাটোর জেলা সমিতির সভাপতি মো. শামসুল আলম মল্লিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দলটির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের ট্যাইবুনাল-৬ এর বিচারক মাহবুবুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, নাটোর উৎসব-২০২৫ এর আহ্বায়ক ও সংগঠনের সহ সভাপতি মো. জমশের আলী, সদস্য সচিব ও সহ সভাপতি মো. সিরাজুল ইসলাম নান্নু প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক এ জেড এম নাফিউল ইসলাম বলেন, ঢাকাস্থ নাটোরবাসীর নেতৃত্বে আজ আমরা একটি বৃহৎ সমিতিতে পৌঁছাতে পেরেছি। এই সমিতির মাধ্যমে আমরা সব দুর্যোগ মোকাবেলায় সহায়তা করেছি। স্কুল, কলেজ, মাদ্রাসায় সহায়তা প্রদান করেছি। ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ও অসহায় ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াশোনা ব্যবস্থা ও বাৎসরিক মিলাদ মাহফিলের আয়োজনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়।

সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য সংগীতশিল্পী মনির খান ও রিজিয়া পারভীন। এ ছাড়াও কৌতুকের মাধ্যমে মানুষকে বিনোদন দেন নাটোরের কৃতিসন্তান আবু হেনা রনি।

রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল ও কলেজ মাঠে (আসাদ গেট আড়ংয়ের পেছনে) সকাল সাড়ে ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। এবারের আয়োজনে ছিল বার্ষিক সাধারণ সভা, খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ, প্রামাণ্য চিত্র, লোকজ সংগীত, রেফেল ড্র, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/01/18/bangladesh/newsid-729/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৬-২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ