বাংলাদেশবেলা
প্রকাশিত: ১২ মে, ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ

দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা পুরুস্কার পেলেন আত্রাইয়ে’র সুলতানা

লেখক: নওগাঁ প্রতিনিধি

প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন শিউলি সুলতানা। গর্বের এই পদকটি বাবার হাতে তুলে দিতে চেয়েছিলেন তিনি। আর এ আনন্দ নিয়ে রোববার (১১ মে) রাতে ঢাকা থেকে গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলায় ফিরছিলেন। কিন্তু রাত ১০টার দিকে খবর পান তাঁর ৮৫ বছর বয়সী বাবা আব্বাস আলী আর বেঁচে নেই।

শিউলি সুলতানা নীলফামারীর সৈয়দপুর উপজেলার সাবর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তাঁর বাবা আব্বাস আলী সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

গত শনিবার ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ দেওয়া হয়। ১৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবং শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার ১৮টি ক্যাটাগরিতে (বালক ও বালিকা) প্রথম স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়।

শিউলি সুলতানা বলেন, ‘অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরারের হাত থেকে নেওয়া পদকটি বাবার হাতে তুলে দেওয়ার সংকল্প নিয়ে রোববার বাড়ির দিকে রওনা দিই। কিন্তু তার আগেই মৃত্যুর সংবাদ পাই। আজকের শ্রেষ্ঠত্ব অর্জনের পেছনে আমার বাবার অবদান রয়েছে। বাবার অনুপ্রেরণা ও উৎসাহে এগিয়েছি অনেক দূর।’

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/12/education/newsid-7282/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৩-১১-২০২৬, ০১:০৯ পূর্বাহ্ণ