বাংলাদেশবেলা
প্রকাশিত: ১১ মে, ২০২৫, ০৪:৩০ অপরাহ্ণ

রাজশাহীতে সাবেক আ.লীগ নেতা গ্রেপ্তার

লেখক: বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত ১০টার দিকে বাঘা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকারকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিরাজুল ইসলাম মন্টু বাঘা পৌরসভার উত্তর মিলিক বাঘা গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। আর জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার উপজেলার গড়গড়ি ইউনিয়নের ব্রাম্মনডাঙ্গা গ্রামের মৃত মাহাবুব আলম বাচ্চুর ছেলে।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই নুরুল ইসলাম বলেন, ২০২৪ সালের ২৬ আগষ্ট জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার বাদি হয়ে অপহরণের অভিযোগে সিরাজুল ইসলাম মন্টুসহ এজাহারভুক্ত আরো কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেন। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার (১১ মে) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/11/bangladesh/newsid-7253/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ