বাংলাদেশবেলা
প্রকাশিত: ১০ মে, ২০২৫, ০২:২৩ অপরাহ্ণ

গোমস্তাপুরে বিদ্যুতের পোল থেকে পড়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু 

লেখক: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুতের পোল থেকে পড়ে শরিফুল ইসলাম (৪৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (১০ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্ব ব্রাহ্মণ গ্রামে এই ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন, মৃত শরিফুল ইসলাম দুপুরে দিকে হ্যাপি হাট লিমিটেড এর ডাইরেক্টর মেজবাউর রহমান অপুর আম বাগানে ঘড় নির্মাণ করার জন্য পল্লী বিদ্যুতের পোল উঠে বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়ার সময় পোল থেকে পড়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা কর। পরে গোমস্তাপুর থানা পুলিশ  উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারে কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাস্ট হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউ ডি মামলা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/10/bangladesh/newsid-7192/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৫-২০২৬, ০৭:১৯ অপরাহ্ণ