বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৯ মে, ২০২৫, ০১:৪১ অপরাহ্ণ

হজযাত্রীদের জন্য সুখবর

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। সৌদি ই-হজ সিস্টেমে ২০২৫ সালের হজে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীদের ভিসা বাতিলের অপশন চালু হয়েছে।

শুক্রবার (৯ মে) হজ এজেন্সিগুলোর কাছে ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সৌদি ই-হজ সিস্টেমে ২০২৫ সালের হজে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীর ভিসা বাতিলের অপশন চালু হয়েছে। এ সুযোগ দেওয়ার ফলে কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে।

এতে আরও বলা হয়, তবে ভিসা বাতিলকারী হজযাত্রীর কাছ থেকে ভিসা ফি ও ইলেকট্রনিক সার্ভিস ফি বাবদ প্রদত্ত ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে। বিষয়টি হজযাত্রী ও হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/09/religious/newsid-7173/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৮-০৪-২০২৬, ০৭:৩৮ অপরাহ্ণ