বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৭ মে, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করায় যুবক গ্রেফতার

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

বিয়ের প্রলোভনে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে নগ্ন ছবি ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৭ মে) দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার যুবকের নাম সাকিব আলী (২৪)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদরের বারোঘরিয়া বাদুরতলা এলাকার রবিউল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, সাকিব এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সম্পর্ক চলাকালে গ্রেফতার আসামি ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে এবং ছবি আসামি তার মোবাইলে ধারণ করে রাখে। আসামির সঙ্গে ভুক্তভোগীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হলে ভুক্তভোগী আসামিকে বিয়ের প্রস্তাব দিলে আসামি ভুক্তভোগীর সঙ্গে নানা টালবাহনা শুরু করে।

র‌্যাব আরও জানায়, একপর্যায়ে ভুক্তভোগী আসামিকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে আসামি তার মোবাইলে ধারণ করা নগ্নছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে ভুক্তভোগী বাদী হয়ে মঙ্গলবার (৬ মে) গ্রেফতার আসামির বিরুদ্ধে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল চাঁপাইনাববগঞ্জ জেলার সদর থানাধীন বারোঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করে।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/07/bangladesh/newsid-7120/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩১-০৫-২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ