বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৭ মে, ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ণ

‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ, বাজারে আসছে রাজশাহীর সুমিষ্ট আম

লেখক: রাজশাহী প্রতিনিধি
রাজশাহী জেলায় এ বছর আগামী ১৫ মে থেকে সব ধরণে গুটি আম গাছ থেকে নামানো যাবে। জেলার আম পাড়ার সময় নির্ধারণ বিষয়ে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ে এক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এমনটা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর রাজশাহী উপ-পরিচালক সালমা আক্তার।
এ সময় কৃষি কর্মকর্তা, আমচাষি, ব্যবসায়ী ও আম পরিবহনে নিয়োজিত সবার সঙ্গে আলোচনা করে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ করা হয়।
রাজশাহীর ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী, ১৫ মে থেকে সব ধরণের গুটি আম নামাতে পারবেন চাষিরা। গত বছর আম পাড়ার শুরুর সময় ছিল ১৫ মে। তার আগের বার ৪ মে। এছাড়া ২০২২ সালে ছিল১৩ মে থেকে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর সকল গুটি জাতের আম ১৫ মে থেকে পাড়া শুরু হবে। ২০ মে থেকে গোপালভোগ, রানীপছন্দ বা লক্ষণভোগ ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ৩০ মে, বানানা ম্যাঙ্গ বা ল্যাংড়া ১০ জুন, আমরুপালি বা ফজলি ১৫ জুন, ৫ জুলাই বারি আম-৪, আশ্বিনা ১০ জুলাই, গৌড়মতি ১৫ জুলাই পাড়া যাবে। এছাড়া সারাবছর পাওয়া যাবে কাটিমন ও বারি আম-১১ জাতের আম পাওয়া যাবে।
এ বছর জেলায় ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। সম্ভাব্য গড় উৎপাদন ১৩ দশমিক ২৬ (টন), সম্ভাব্য মোট উৎপাদন ২ লাখ ৬০ হাজার ৬ মেট্রিক টন। এছাড়া সম্ভাব্য মোট বিক্রি এক হাজার ৬৯৫ কোটি ৮৫ লাখ ৭৫ হাজার ৬২০ টাকা।
সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আগামি ১৫ মে থেকে সব ধরণের গুটি আম পাড়তে পারবেন চাষীরা। যদি কোন ধরণের দুর্যোগ হয়, সেক্ষেত্রে চাষীরা  উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুমতি নিয়ে আগাম আম পাড়তে পারবেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/07/bangladesh/newsid-7095/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ০৬:১৩ অপরাহ্ণ