বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৬ মে, ২০২৫, ০৪:১৮ অপরাহ্ণ

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

লেখক: সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার বাকসার হাওরে এ ঘটনা ঘটে। নিহত কৃষক জাকির হোসেন (৩৫) উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাত শুরু। এসময় উপজেলার বাকসার হাওরে নিজের জমির ধান কাটছিলেন কৃষক জাকির হোসেন।
এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হলে সেখানে থাকা অন্যান্য কৃষকরা তাকে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/06/bangladesh/newsid-7086/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৬-২০২৬, ০৭:৩৭ অপরাহ্ণ