বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ

সিংড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত

লেখক: সিংড়া (নাটোর) | প্রতিনিধি

“এসো দেশ বদলাই” পৃথিবী বদলাই” স্লোগানে নাটোরের সিংড়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা, সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা ও প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসকল কর্মশালার উদ্বোধন করেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মিলি আক্তার বর্ণা, উপজেলা প্রোগ্রামার (আইসিটি) মাজদার আলী, এটিও আবরুসত মতিন, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন খান, দপ্তর সম্পাদক রানা মাসুদ প্রমূখ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/01/16/bangladesh/newsid-706/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৪-২০২৬, ০২:১২ পূর্বাহ্ণ