বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৩ মে, ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেন বাংলাদেশবেলা সম্পাদকপুত্র নাজমুস সাকিব

লেখক: নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চান্স পেয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশবেলার সম্পাদক মো. জামিরুল ইসলামের ছেলে নাজমুস সাকিব। রাবি থেকে প্রকাশিত ফলাফলে এমনটা জানা গেছে। রাবির ‘সি ইউনিটে’ চান্স পান তিনি। তার মেরিট পজিশন ২ হাজার ৯১০ তম।
নাজমুস সাকিব নাটোরের লালপুরের লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় এন্ড এসএসসি ভোকেশনাল ও বিএম কলেজ থেকে ২০২১ সালে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। আর গতবছর রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন তিনি।
নাটোরের লালপুরের জামিরুল-সাখেরা দম্পতির দুই সন্তানের মধ্যে নাজমুস সাকিব ছোট। সাকিবের একমাত্র বড় বোন মুতাহিরা খাতুন মুক্তা পেশায় চিকিৎসক। আর তার পিতা জামিরুল ইসলাম সাংবাদিকতা ছাড়াও সুনামের সাথে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাজমুস সাকিব। লেখাপড়া শেষে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে চান তিনি। সকলের কাছে দোয়া চেয়েছেন সাকিব।
এ ব্যপারে সাকিবের পিতা বাংলাদেশবেলার সম্পাদক সিনিয়র শিক্ষক জামিরুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই নাজমুস সাকিব অনেক মেধাবী। পড়ালেখায় সে বেশ মনোযোগী। তার সফলতায় আমরা আনন্দিত।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/03/education/newsid-6985/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৫-২০২৬, ০৯:১৭ অপরাহ্ণ