বাংলাদেশবেলা
প্রকাশিত: ০১ মে, ২০২৫, ০১:৩৭ অপরাহ্ণ

তানোরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

রাজশাহীর তানোরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) সকালে র‌্যালি ও পথসভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সংগঠনটির তানোর উপজেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন তানোর উপজেলার সভাপতি কাজী আফজাল হোসেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক মো. জাকারিয়া। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা রিক্সা ভ্যান চালক ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান মিজান ও উপজেলা ফার্নিচার শ্রমিক ট্রেড সভাপতি মোতাল্লেব হোসেন।

এছাড়া সংগঠনটির বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পেশার শ্রমিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/01/bangladesh/newsid-6912/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৫-২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ণ