বাংলাদেশবেলা
প্রকাশিত: ০১ মে, ২০২৫, ১২:৩৫ অপরাহ্ণ

লালপুরে মহান মে দিবস পলিত

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলার চিনিবটতলা মোড় থেকে বিশাল র‌্যালি বের হয়ে লালপুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ত্রীমোহনি চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন লালপুর উপজেলা শাখার উপদেষ্টা এ্যাডঃ মাসুদ রানা, হাফেজ আফজাল হোসেন, ট্রেড ইউনিয়ন সভাপতি কামারুজ্জামান চঞ্চল প্রমুখ।

সমাবেশ থেকে বক্তারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক শ্রমনীতি চালুর দাবি জানান।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/05/01/bangladesh/newsid-6906/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৫-২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ণ