নাটোরের লালপুরে সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী ৬০ জন সুবিধাভোগীর মধ্যে ৭ হাজার ৫০০ কেজি গরুর খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে লালপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সুবিধাভোগী অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে গরুর খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ জানান, সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় ৩০ জন সুফলভোগীর মধ্যে বকনা প্যাকেজের ৩ হাজার কেজি ও বাড়ন্ত ষাঁড় প্যাকেজের আওতায় ৩০ জন সুফলভোগীর মধ্যে সাড়ে ৪ হাজার কেজি গরুর খাদ্য বিতরণ করা হয়।
এ সময় উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. মোত্তালেব হোসেন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/04/29/bangladesh/newsid-6870/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৫-২০২৬, ০৪:২৬ অপরাহ্ণ