বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ণ

এনসিপির সঙ্গে কোনো সম্পর্ক নেই উমামার

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে কোনো ধরনের সম্পর্ক নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে উমামা ফাতেমা ফেসবুকে ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে এ কথা জানান।

তিনি লিখেছেন, সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা, আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে সম্পৃক্ত নই। আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এই দলটির সাথে আছে। ব্যক্তিগতভাবে এনসিপির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। তাই এনসিপি সংক্রান্ত পরামর্শ, সাংগঠনিক আলাপ বা প্রস্তাবনা আমার কাছে উপস্থাপন না করার অনুরোধ রইল। এতে আপনার, আমার দুইজনেরই সময় বাঁচবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/04/29/politics/newsid-6836/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৫-২০২৬, ১১:০৫ অপরাহ্ণ