বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২৫, ০২:৫২ অপরাহ্ণ

বড়াইগ্রামে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত

লেখক: মোঃ কায়েস উদ্দিন | বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বনপাড়া পৌর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে বড়াইগ্রাম পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি ) বিকেলে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শুরু হয়, খেলা শেষে প্রধান অতিথি বড়াইগ্রাম পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহি কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বনপাড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা মমিনুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তায়েদুল হক বুলু, বড়াইগ্রাম পৌর নির্বাহী কর্মকর্তা

জালাল উদ্দিন, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পি কে এম আব্দুল বারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাহবুব সরদার, উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান বিপুল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নাজমুল ইসলাম ও সেক্রেটারী আশিকুজ্জামান উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/01/14/bangladesh/newsid-678/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৩-০৬-২০২৬, ১০:২১ অপরাহ্ণ