বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৫, ০১:৪৬ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পেট্রোল বোমা-ককটেল উদ্ধার

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিস্ফোরকের একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা জব্দ করে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের একটি অভিযানিক দল।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে মোবাইলফোনে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি বলেন, জেলার বাইরে আছি। জব্দ বিস্ফোরকগুলো ব্যাটালিয়ন সদরে আনা হচ্ছে। সেগুলো দেখার পর বিস্তারিত জেনে রাত ৮টার দিকে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত জানানো হবে। বিপুল সংখ্যক বিস্ফোরক সীমান্তে কেন নেওয়া হয়েছে তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/04/25/bangladesh/newsid-6709/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৫-২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ