বাংলাদেশবেলা
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৩:২২ অপরাহ্ণ

পারভেজ হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মশাল মিছিল

লেখক: নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল অগ্নীবিণা হলের সামনে থাকে মশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচী শুরু হয় ও সমগ্র বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে।

গত শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তারই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুলকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে বাদী হিসেবে পারভেজের ভাই মামলা দায়ের করলে রাতভর অভিযান করে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) এবং আল আমিন সানি (১৯)।

সোমবার (২১ এপ্রিল) সকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার গ্রেপ্তারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও আসামীদের সর্বোচ্চা শাস্তি নিশ্চিতকরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মামুন বলেন, “পারভেজ ছাত্রদের স্বক্রিয় কর্মী ও গণ-অভ্যুত্থানের যোদ্ধা ছিলো। তাকে হত্যার ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে আমরা সমাবেত হয়েছি। স্বৈরাচারের দোসরদের দ্বারা সারাদেশের ছাত্রদলের উপর নির্যাতন ও গুপ্তহত্যা হচ্ছে। ঘটনাসমূহের নায্য বিচার আদায় না হলে এবং কতৃপক্ষ দ্বারা নিরাপত্তা নিশ্চিত না হলে আমরা প্রবল প্রতিরোধ গড়ে তুলবো।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/04/21/education/newsid-6564/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ০২:০৭ অপরাহ্ণ