বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ণ

বড়াইগ্রামে ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন

লেখক: মোঃ কায়েস উদ্দিন | বড়াইগ্রাম, (নাটোর )প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার( ১৪ জানুয়ারী) সকাল ১১ঘটিকায় মেলার উদ্ভোধন শেষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ মারফুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা কৃষিবিদ মাহদি হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলার কৃষি অধিদপ্তরের সকল কর্মকর্তা,
কৃষক – কৃষাণী সহ সাংবাদিক সুধি সমাজ প্রমুখ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/01/14/bangladesh/newsid-655/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৯-০৪-২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ণ