বাংলাদেশবেলা
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ণ

নওগাঁয় নিখোঁজের একদিন পর ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার

লেখক: নওগাঁ প্রতিনিধি
নওগাঁ সদর উপজেলায় নিখোঁজের একদিন পর ধান ক্ষেত থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের সৌল কোপা এলাকায় লাশটি পাওয়া যায় বলে নওগাঁ সদর থানার এএসআই আবু তাহের জানান।
নিহত শরিফ উদ্দিন (৩৮) ওই উপজেলার দুবলহাটি ইউনিয়নের কান মটকা গ্রামের মৃত মোজাহার দরজির ছেলে।
স্থানীয়দের বরাতে এএসআই আবু তাহের বলেন, শরিফ শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার ওই এলাকায় কৃষকরা মাঠে গিয়ে শরিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিহতের শরীরের অর্ধেক অংশ শিয়ালে খেয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/04/20/bangladesh/newsid-6524/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-১১-২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ