বাগাতিপাড়ায় অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কেটে ইটভাটায় নেওয়ার পথে ১০টি মাটি বোঝাই ট্রাক্টর জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রবিবার (২০ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার নাবিরপাড়া এলাকা থেকে ট্রাকগুলো জব্দ করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এসময় ২টি এক্সকেভেটর ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাবিরপাড়া এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ভেকু মেশিন চালক ও ট্রাক্টর চালকরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০টি মাটি বোঝাই ট্রাক্টর ও ২ টি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/04/20/bangladesh/newsid-6503/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৬-২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ