কুষ্টিয়ার ভেড়ামারায় বেপরোয়া গতির বালুভর্তি ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে অটোযাত্রী ফিরোজ আলম পুর’র(৩৭)। সে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা কামাল আহমেদের ছেলে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বিষয়টি বাংলাদেশ বেলাকে নিশ্চিত করেছেন।
গতকাল ১৬ই এপ্রিল রাত ১০টায় উপজেলার মোকাররমপুর ইউনিয়নের মধ্য গোলাপনগরে এই দুর্ঘটনা ঘটে এ নিয়ে এলাকায় ২৪ ঘন্টা রাজপথ দাপিয়ে বেড়ানো বালুভর্তি ড্রাম ট্রাকের বিরুদ্ধে এলাকায় ব্যাপক ক্ষোভের সংসার হয়। বেশ কিছুক্ষণ গাড়ি চলাচল বন্ধ থাকে। এলাকাবাসীর দাবি, অনতিবিলম্বে ড্রামট্রাকের চলাচল বন্ধ করা হোক।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ১০ টার দিকে বাহাদুরপুর এলাকার বাসিন্দা ফিরোজ আহমেদ পুর অটোচালকের ডান পাশের সিটে বসে বাড়ি ফিরছিলেন। বিপরীত দিক থেকে আসা ভেড়ামারাগামী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে বহনকারী অটোকে সজোরে ধাক্কা দেয়। পুর অটো থেকে ছিটকে পড়লে, ড্রামট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এ সময় তার শরীরের অংশ প্রায় ৩০ মিটার মত রাস্তায় ছড়িয়ে পড়ে। ঘাতক ড্রাম ট্রাকটি পরবর্তীতে নতুন হাট নামক জায়গা থেকে পুলিশ জব্দ করে ভেড়ামারা থানায় নিয়ে যায়। যার গাড়ি নাম্বার কুষ্টিয়া-ট(১১-২৯০৫)। ড্রাইভার পালাতক রয়েছে। এ সময় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং নিহতের লাশ থানায় নিয়ে আসে।এলাকাবাসী বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে। তারা ভেড়ামারা উপজেলা ব্যাপি ২৪ ঘন্টা দাপিয়ে বেড়ানো সকল ড্রাম ট্রাক চলাচল বন্ধের ব্যাপারে প্রশাসনের জোর হস্তক্ষেপ দাবি করে।
অটো গাড়ির চালক মো: কাঁলাচাদ জানান,এমন মর্মান্তিক মৃত্যু তিনি জীবনে দেখেন নাই।ড্রাম ট্রাকের গতি এতই বেপরোয়া ছিল যে, সামান্য ধাক্কায় তার পাশে বসা যাত্রী ছিটকে পড়ে।এ সময় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার শরীর রাস্তার প্রায় ৩০ মিটার ছড়িয়ে পড়ে। তার অটোও ভেঙ্গে চুরমার হয়ে গেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি শান্ত করে উপস্থিত এলাকাবাসীর মাঝে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে লাশ থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/04/17/bangladesh/newsid-6397/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৫-২০২৬, ০২:২৬ অপরাহ্ণ