বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ

জুনের মধ্যেই নির্বাচন: আইন উপদেষ্টা

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নির্বাচন অনুষ্ঠান নিয়ে সরকারের কাল বিলম্বের বিন্দুমাত্র ইচ্ছা নেই। ডিসেম্বর থেকে জুন—মানে ডিসেম্বরে নির্বাচন হবে না, তেমন নয়। আমরা বলেছি, এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হবে।’

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। তবে বিএনপি এতে সন্তুষ্ট নয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, তবে পরিস্থিতি খারাপের দিকে যাবে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, ‘বৈঠকে তাঁদের (বিএনপির প্রতিনিধি দল) হ্যাপি মনে হয়েছে। তারা অনেক বিষয়ে আমাদের সঙ্গে একমত হয়েছেন এবং ওনাদের সন্তুষ্ট মনে হয়েছে।’

বিএনপি ‘সন্তুষ্ট’ নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুলবিএনপি ‘সন্তুষ্ট’ নয়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল
আজ বুধবার বেলা ১২টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে এ বৈঠকে আলোচনা হয়।

বৈঠক শেষে মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা আমাদের কথা বলেছি। ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছি। দেশের যে অবস্থা, তাতে অতি দ্রুত নির্বাচন সম্পন্ন করা দরকার।’

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/04/16/national/newsid-6378/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩১-০৫-২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ণ