বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৩ জানুয়ারী, ২০২৫, ০১:১৩ অপরাহ্ণ

বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ভারতের তলব।

লেখক: অনলাইন | ডেস্ক রিপোট

সীমান্ত উত্তেজনা নিয়ে এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে। এর আগে গতকাল রোববার এই ইস্যুতে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম এশিয়াননেট এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

গতকাল পররাষ্ট্রস‌চিবের সঙ্গে আলোচনা শেষে প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, সীমান্তে অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে ঢাকা-দিল্লি। অনুপ্রবেশ ঠেকাতেই সীমান্তে কাটাতারের বেড়া দেয়ার উদ্যোগ নিয়েছিলো ভারত। বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতার মনোভাব আশা করে ভারত।

পররাষ্ট্রস‌চিবের সঙ্গে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ মোকাবিলায় আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে, সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে বিষয়টি জানানো হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের সময়ে ভারত সীমান্তের কিছু এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে ৪ হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের ৩ হাজার ২৭১ কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শেষ করেছে। বাকি ৮৮৫ কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতারের নির্মাণের উদ্যোগ নিয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/01/13/probasi-news/newsid-628/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৫-১১-২০২৬, ০২:২৮ অপরাহ্ণ