বাংলাদেশবেলা
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫, ১২:০১ অপরাহ্ণ

নববর্ষের শুভেচ্ছা জানালেন রাজশাহী প্রেসক্লাব সভাপতি

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

সবাইকে বাংলা নববর্ষ-১৪৩২ এর শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু। সোমবার (১৪ এপ্রিল) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ শুভেচ্ছা জানান।

এদিন বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজশাহী বেতার শিল্পীরা গান পরিবেশন করেন। পান্তা ও ইলিশ খাওয়ার পর রাজশাহী বেতারের শিল্পীদের অংশগ্রহণে পরিবেশন হয় বৈশাখি গান। এতে বেতারের বিভিন্ন পর্যায়ের শিল্পীরা গান পরিবেশন করেন।

পহেলা বৈশাখের অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর দেশবাসী স্বাধীনভাবে এবার প্রথমবারের মতো নববর্ষ উদযাপন করছেন। রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে আমি রাজশাহীবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। এ বছর সবার জন্য কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনুক। সবাই অনুষ্ঠানে যোগ দিয়ে সাফল্যমন্ডিত করায় সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহিব্বুল আরেফিন, সিনিয়র সহ: সভাপতি ড. মোহাম্মদ সাদিকুল ইসলাম স্বপন, সহ: সভাপতি আবু সালেহ ফাত্তাহ, যুগ্ম সম্পাদক ডালিম হোসেন শান্ত, কোষাধ্যক্ষ ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক আশিকুর রহমান আশিক, নির্বাহী সদস্য সোহেল মাহবুব, নির্বাহী সদস্য জাহিদ হোসেন প্রমুখ। এছাড়া প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাও উপস্থিত থেকে এদিনের অনুষ্ঠান উপভোগ করেন।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/04/14/bangladesh/newsid-6230/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৮-০৪-২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ