বাংলাদেশবেলা
প্রকাশিত: ১২ জানুয়ারী, ২০২৫, ০৪:৫০ অপরাহ্ণ

বড়াইগ্রামে চালকল মালিক সমিতির সভাপতি খলিল গাজী, সম্পাদক আলমগীর পাটোয়ারী

লেখক: মোঃ কায়েস উদ্দিন | বড়াইগ্রাম (নাটোর )প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চালকল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় আগামী-২০২৫-২৬ অর্থ বছরের জন্য খলিলুর রহমান গাজীকে সভাপতি ও আলমগীর পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করা হয়।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে বনপাড়া মেসার্স গাজী রাইস মিল চত্বরে সাবেক সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তৃতা করেন চালকল মালিক বেলাল হাজী, বাশার মিয়াজী, মাহাবুব গাজী, সোহরাব হোসেন, নুরুজ্জামান খান, শরিফুর রহমান সুজন রাজাপুর, সাইফুল ইসলাম গড়মাটি, কামাল হোসেন রাজাপুর, বাবুল হাজী বনপাড়া, মোবারক হোসেন প্রমুখ। পরে উপস্থিত সদস্যগণের প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৮-১৯ অর্থ বছরে নতুন কমিটি গঠিত হয়েছিল। এরপর আর কোন সাধারণ সভা অথবা নতুন কমিটি গঠিত হয়নি। দীর্ঘদিন কমিটি ও সভা সমিতির কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল। বক্তৃতায় ব্যবসায়ীরা বলেন নতুন কমিটি গণতান্তিক ধারাবাহিকতা রক্ষা করবে ।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/01/12/bangladesh/newsid-619/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২১-০৪-২০২৬, ০৩:৪৬ অপরাহ্ণ