বাংলাদেশবেলা
প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ণ

আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা, গ্রেপ্তার ১

লেখক: নওগাঁ প্রতিনিধি
নওগাঁর আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদ আলীর (৪৫) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদ আলীর সাথে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল পার্শবর্তী গুড়নই গ্রামের আব্দুলের ছেলে হিমেলদের সাথে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে  আজাদ আলী গুড়নই বাজারে চা স্টলে গেলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে আহত করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে আজাদের ছোট ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে আত্রাই থানায় একটি মামলা দায়ের করলে।
এ মামলায় পুলিশ গুড়নই গ্রামের গোলাপ (৫৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছেন। আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি সাহাবুদ্দিন বলেন, মামলা দায়েরের পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা গা ঢাকা দিয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/04/11/bangladesh/newsid-6121/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩১-০৫-২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ণ