বাংলাদেশবেলা
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ণ

এবার সব মাদ্রাসায় করতে হবে বাংলা নববর্ষ উদযাপন

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

সব মাদ্রাসায় বাংলা নববর্ষ উদ্‌যাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং চাকমা, মারমাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উপলক্ষে সব মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনা উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করতে হবে।

বুধবার (৯ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। ওই আদেশ তিনটি সরকারি মাদ্রাসার অধ্যক্ষ এবং সব বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের কাছে পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

বুধবার সন্ধ্যায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে একটি নির্দেশনা জারি করে সব মাদ্রাসায় দুই দিনব্যাপী নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠানের মাধ্যমে চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উদ্‌যাপন করতে বলা হয়েছে। সে আলোকে তিনটি সরকারি ও অন্যান্য বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উদ্‌যাপনের নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে।’

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/04/10/education/newsid-6066/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৪-০৬-২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ণ