বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৯ এপ্রিল, ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ

মনপুরায় ছাত্রদলের উদ্যোগে ইসরায়েল বিরোধী বিক্ষোভ

লেখক: মনপুরা (ভোলা) প্রতিনিধি

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে ভোলার মনপুরায় অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রদলের একাত্মতায় হাজীর হাট ইউনিয়ন ছাত্রদল ও মনপুরা সরকারি কলেজ ছাত্রদল পৃথক কর্মসূচি পালন করেছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার হাজীর হাট বাজার থেকে ইসরায়েল বিরোধী প্রতিবাদ মিছিল বের করে হাজীর ইউনিয়ন ছাত্রদল।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১২ টায় হাজীর বাজারে এসে শেষ হয়। বাজারের জিরো পয়েন্টে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করে হাজীর হাট ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাজিবুর রহমান পরশ, আহ্বায়ক সদস্য মো. আফসার উদ্দিন, হাজির হাট ইউনিয়ন ছাত্রদল সভাপতি মেহেদী রুবেল, সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, ১নং মনপুরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুল মতিন হাওলাদার সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এদিকে সকাল সাড়ে ১০ টায় মনপুরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ফিলিস্তিনের গাজা রাফায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে কলেজ ক্যাম্পাসে মুখে কালো ব্যাজ ধারন করে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

পরে দুপুর ১২ টায় উপজেলার হাজীর হাট বাজারে বিক্ষোভ মিছিল নিয়ে এসে মনপুরা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় বক্তারা ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার প্রতিবাদ জানান। পাশাপাশি ইসরায়েলি সকল পণ্য বয়কটের ডাক দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. একরামুল কবির, সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক সুজন মাহাবুব, সদস্য সচিব স্বপন মিয়াসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/04/09/bangladesh/newsid-6033/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৫-২০২৬, ০৩:১৬ অপরাহ্ণ