বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ণ

লালপুরে থানা থেকে আসামি ছিনিয়ে নিল ছাত্রদলের নেতাকর্মীরা

লেখক: লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে গ্রেপ্তারের পর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার ( ৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে লালপুর থানায় এ ঘটনা ঘটে। রুবেল উদ্দিন উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৬ ডিসেম্বর ২০২৪ বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা।

এ বিষয়ে নাটোর পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, মহিলাসহ কিছু লোক পুলিশের ওপর চড়াও হয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছে। ছিনিয়ে নেওয়া আসামিসহ যারা এ ঘটনায় জড়িত, তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/04/08/bangladesh/newsid-5990/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৬-০৫-২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ণ