বাংলাদেশবেলা
প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৫, ০৩:২৬ অপরাহ্ণ

লালপুরে ট্রাক চাপায় উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিহত

লেখক: লালপুর | (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গোপ্পি (৫৫) নামে এক উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে ।
শনিবার (১১জানুয়ারী) সন্ধ্যা পৌনে ৭টার দিকে লালপুর – বনপাড়া সড়কের মধুবাড়ি এলাকায় এঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম উপজেলার গৌরিপুর গ্রামের গফুর মৃধার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু জানান, জহুরুল ইসলাম নামে এক ব্যক্তি মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা বনপাড়াগামী ট্রাক ধাক্কায় দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশেই একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাক্যটি হবে এমন-
লালপুরে ট্রাক চাপায় উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিহত
উপজেলা জেলা কখনও সাবেক হয় না।
ধন্যবাদ,

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/01/11/uncategorized/newsid-596/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৪-০৭-২০২৬, ০২:১৬ পূর্বাহ্ণ