বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৫, ০৪:২১ অপরাহ্ণ

ফিলিপাইনের সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক জোরদার

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কায়াংলেট। আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁরা সাক্ষাৎ করেন।

বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাব্যতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কৃষি ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশা ব্যক্ত করে উভয় পক্ষ। ভবিষ্যতে ফিলিপাইন-বাংলাদেশ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে মত দেন তাঁরা।

রাষ্ট্রদূত কায়াংলেট ফিলিপাইনের প্রেসিডেন্ট বংবং মারকোস ও সে দেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/04/07/national/newsid-5954/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ৩০-০৪-২০২৬, ০১:৫৯ অপরাহ্ণ