বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৫, ০৫:৪১ অপরাহ্ণ

গাজায় গণহত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

লেখক: নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (৬ এপ্রিল) শিক্ষার্থীদের প্রকাশিত এক লিখিত বিবৃতিতে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বলা হয়,  “আমরা বৈশ্বিক ধর্মঘটের ডাকে সাড়া দিয়ে ৭ এপ্রিল (সোমবার) আমাদের ক্লাস, পরীক্ষা ও সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে ইসরাইলি সেনারা প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে গাজাবাসীর ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে, তাদেরকে অনাহারে রেখে বোমা নিক্ষেপ করে গণহত্যা চালাচ্ছে সেখানে আমরা চুপচাপ বসে থাকতে পারি না।”
বিবৃতিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেশের সব শিক্ষার্থীকে এই শান্তিপূর্ণ প্রতিরোধে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, “গাজাবাসীদের প্রতি এটি আমাদের নৈতিক দায়বদ্ধতা। এখানে আমরা নিজেদের মধ্যে সংযোগ স্থাপন, প্রতিবাদ এবং সংগঠিত হওয়ার মাধ্যমে আমাদের কণ্ঠস্বর তুলে ধরবো। আমরা এই আন্দোলনকে শান্তি, স্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে একটি পদক্ষেপ হিসেবে দেখছি।”

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/04/06/education/newsid-5920/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৭-০৮-২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ণ