বাংলাদেশবেলা
প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ণ

খুললো ব্যাংক-শেয়ারবাজার

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

টানা ৯ দিনের ছুটি শেষে খুলেছে ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। সেই সঙ্গে রমজান মাসের সময়ের পরিবর্তে স্বাভাবিক সময়ে ফিরছে লেনদেন ও অফিস সূচি। রোববার (৬ এপ্রিল) সকাল থেকে খোলা হয়।

এর আগে গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) ব্যাংক-বিমা ও শেয়ারবাজারের সর্বশেষ কার্যদিবসে লেনদেন হয়। এরপর পবিত্র ঈদুল ফিতর, বিশেষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শনিবার পর্যন্ত বন্ধ থাকে কার্যক্রম।

স্বাভাবিক নিয়মে ব্যাংকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয়। ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রমজান মাসে ব্যাংক লেনদেন চলে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে ব্যাংক খোলা ছিল বিকেল ৪টা পর্যন্ত।

টানা ছুটির কারণে এবার ব্যাংকারদের বড় অংশ বাড়তি ছুটি নেননি। পাশাপাশি ব্যাংক খোলার অপেক্ষা করছেন গ্রাহকদেরও অনেকে। ফলে আগামীকাল পুরোদমে ব্যাংক–বিমা ও শেয়ারবাজারে লেনদেন শুরু হবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/04/06/economics-business/newsid-5883/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৩-০৬-২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ