বাংলাদেশবেলা
প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ণ

নূরুল ইসলাম আছিবের দুটি কবিতা

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

১.
ঈদ মানে হাসি, খুশি- আনন্দ আর উল্লাস
ঈদের এই আনন্দ-উল্লাস
প্রতি বছর সবার জন্য আসে দুবার।

ঈদ মানে কারও কারও জন্য প্রচুর কেনাকাটা- হাজার লক্ষ টাকার বাজার…

তাদের জন্য ঈদের হাসি-খুশি ও আনন্দ-উল্লাস সীমাহীন।

যাদের হয় না কোনো কেনাকাটা, হয় না কোনো বাজার। তাদের জন্য ঈদ হয়ে ওঠে অনেক কষ্টের, বেদনার।
ঈদ এবং ঈদের আনন্দ-উল্লাস হতে পারে সমান সবার- যদি আমরা একটু উদারতা- একটু সহায়তা দেখাই- নিজেদের অপ্রয়োজনীয় কিংবা অতিরিক্ত কেনাকাটা না করি। শান্তি, শুভ্রতা বিলিয়ে দেই সবার মাঝে।

আমাদের প্রতিবেশি আত্মীয়স্বজন
গরিব অসহায় মানুষের দিকে সহায়তার হাতটা বাড়াই
তবেই ঈদের হাসিআনন্দ, আর উল্লাস হতে পারে সবার সমান।

২.
হারিয়ে গেছো তুমি
চলে যাওয়া সময়ের মতো
হারানো দিনের মতো
নদীর স্রোতের মতো
হারিয়ে গেছো তুমি।
খাঁচায় বন্দি পাখির মতো
পালিয়ে গেছো তুমি
অজানা সুখের খোঁজে
হারিয়ে গেছো তুমি।

কী দিয়ে গেছো আমার
কী নিয়ে গেছো তুমি?
তাতে জানি না
শুধু জানি… হারিয়ে গেছো তুমি
অচেনা দূর অজানায়…

হারিয়ে গেছো তুমি।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/30/literature/newsid-5642/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৬-০৬-২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ণ