বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৫, ০৪:২৪ অপরাহ্ণ

তারাগঞ্জে ছাত্র সমন্বয়কদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) উপজেলা মডেল মসজিদের হলরুমে তারাগঞ্জ উপজেলা ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারাগঞ্জ উপজেলা আমীর মাওলানা এস.এম আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আশরাফ আলী, উপজেলার কুর্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, তারাগঞ্জ উপজেলা ছাত্রদল সভাপতি মহিউদ্দিন কাজল, বিশিষ্ট শিল্পপতি একরামুল হক, রংপুর জেলা আদর্শ শিক্ষক পরিষদের নেতা আমিনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম মুন্না, জহুরুল ইসলাম, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র, শিক্ষক, জনতা প্রমুখ।
ছাত্র সমন্বয়করা জানান, এই মাহফিল শুধু ইফতার আয়োজন নয়, বরং একটি ঐক্যের বার্তা। সবাই মিলেমিশে কিভাবে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন সমাজ গঠন করা যাবে, সে বিষয়ে আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারাগঞ্জ উপজেলার নেতারা তাদের বক্তব্যে জানান, “যেমন ভাবে আমরা হাতে-হাত রেখে কাঁধে-কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতন করেছি, তেমনি আমরা ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো৷ একইসাথে সকল রাজনৈতিক সংগঠককে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জারি রাখার আহ্বান জানানো তারা।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/28/bangladesh/newsid-5556/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ণ