বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫, ০৪:৫১ অপরাহ্ণ

তারাগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত প্রোগ্রাম বিজয়ীদের পুরস্কার বিতরণ

লেখক: তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করণের লক্ষ্যে ডিসেম্বর/২০২৪ মাসে ক্রাস প্রোগ্রামে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রংপুর তারাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনের উপজেলা পরিষদ হল রুমে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা।
এছাড়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজালুল হক সরকার, আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রাসেল, ইকরচালী ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান সাইদুল ইসলামসহ ৫টি ইউনিয়নের মেম্বার ও গ্রাম পুলিশগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিগণ।
আইন শৃঙ্খলায় ভালো কাজ করায় দ্বিতীয় বার পুরস্কার পেলেন ইকরচালী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মশিয়ার রহমান।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/27/bangladesh/newsid-5503/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২০-০৪-২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ণ