বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ণ

রাজশাহীতে শিশু ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

লেখক: বাংলাদেশবেলা ডেস্ক

রাজশাহীর বাঘায় ১০০ টাকার প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় নগরীর কোর্ট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল- রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামির নাম সামায়ন কবির জয় (১৭)। সে বাঘার চক ছাতারি এলাকার হানিফ মিস্ত্রির ছেলে।

র‌্যাব জানিয়েছে, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত জয়ের বাসা একই এলাকায়। ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ১৯ মার্চ দুপুর ২টার সময় টিনের ঘরে নিয়ে জয় ওই শিশুকে ধর্ষণ করে। পরে শিশুটির বাবা বাদী হয়ে জয়ের নামে বাঘা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল- রাজেক বলেন, আসামিকে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/27/bangladesh/newsid-5456/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ০৪-০৫-২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ণ