বাংলাদেশবেলা
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ণ

ভূল্লীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ

লেখক: ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাওঁ সদর উপজেলার ভূল্লী বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী মেসার্স মামুন ইলেকট্রনিক্স এন্ড মেসার্স লাবিবা এন্টারপ্রাইজ এর সত্তাধিকারী এবং ১৫ নং দেবীপুর ইউনিয়ন বি এন পির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান খোকন প্রতিবারের ন্যায় সিয়াম সাধনার মাস এবারের রমজান ঈদেও তিনি অত্র ইউনিয়নের প্রায় ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।

২৬ মার্চ ২০২৫ বুধবার গিয়ে দেখা যায় সকালে তার বাড়িতে কয়েকশত লোক ভীড় করতে থাকেন তাদের কাঙ্ক্ষিত ঈদ উপহারের আসায়।তারা বলেন আমাদের ইউনিয়নে ঈদে শুধু নয় যে কোনো সমস্যায় পরলে আমাদের কে সহযোগিতা করেন খোকন ভাই। ঈদ উপহার নিতে আসা

মোছাঃ মমতা আক্তার বলেন ঈদ আসলে খোকন ভাই ছাড়া আমাদেরকে কেউ এভাবে সহযোগিতা করে না কেউ আমাদের খোঁজ খবর নেয় না।বিভিন্ন এলাকায় খবর নিয়ে দেখা যায় খেলা ধুলা করার জন্য তিনি ফুটবল সহ বিভিন্ন খেলা সামগ্রী বিতরণ করেন, শীত আসলে নিজ উদ্যোগে তিনি কয়েক হাজার শীত বস্ত্র বিতরণ করেন।

আসাদুজ্জামান খোকন বলেন আমার যতটুকু সাধ্য আছে চেষ্টা করতেছি মানুষের পাশে এসে দাঁড়ানোর,মহান আল্লাহ তায়ালা যত দিন বাচায় রাখবেন আমি আমার ইউনিয়নের মানুষের জন্য কাজ করে যাব,যথা সাধ্য চেষ্টা করবো সেবা করার

সম্পাদক: মো: জামিরুল ইসলাম

প্রকাশক: রেজাউল করিম শামীম

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.bangladeshbela.com/2025/03/26/bangladesh/newsid-5416/

© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ১৫-০৯-২০২৬, ০৪:৫৭ অপরাহ্ণ