ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করায় এবার টানা ৯ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) কর্মকর্তা-কর্মচারীও একই সুবিধা পাবেন।
সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ ৩ এপ্রিল ছুটি ঘোষণা করে নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ০৩ এপ্রিল (বৃহস্পতিবার) সরকারি ছুটি ঘোষণা করেছে। ওই দিন সরকারি প্রতিষ্ঠানের মতো ফাইন্যান্স কোম্পানিও বন্ধ থাকবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.bangladeshbela.com/2025/03/24/national/newsid-5267/© বাংলাদেশবেলা | প্রিন্ট/ডাউনলোড: ২৫-০৫-২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ